সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬টি আসনে ৪৭ প্রার্থী বৈধ বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অভিযানে গ্রেফতার চালক স্যোসাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই

কলেজে জয়বাংলা স্লোগান দিয়ে ধাওয়া খেয়ে পালালেন ছাত্রলীগ নেতাকর্মি

সেনবাগ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৬১৯ বার পড়া হয়েছে

সেনবাগ থানার প্রধান ফটকের ছবি সংগৃহত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মিরা জয় বাংলা স্লোগান দিয়ে ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কানকিরহাট ডিগ্রি কলেজে পিঠা উৎসব চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে দ্বাদশ শ্রেণির ছাত্র মেহেদী ও সম্পদের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮-১০জন নেতাকর্মি কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা সেখানে জয় বাংলা স্লোগান দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মি একত্রিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মিদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে ছাত্রলীগের কর্মিরা দ্রুত পালিয়ে যায়।

কানকিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী নেছার উদ্দিন বলেন, ছাত্রলীগের কর্মিরা স্লোগান দিলে তাৎক্ষণিক অন্যরা এসে তাদের ধাওয়া দেয়। ওই সময় কলেজের শিক্ষকরা এগিয়ে আসায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কলেজে কয়েকজন লোক জয়বাংলা স্লোগান দেয়। সেখানে উপস্থিত লোকজন তাদের তাড়িয়ে দেয়। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কলেজে জয়বাংলা স্লোগান দিয়ে ধাওয়া খেয়ে পালালেন ছাত্রলীগ নেতাকর্মি

আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫