ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

অপারেশন ডেভিল হান্ট, হাতিয়ায় আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ গ্রেপ্তার-২

হাতিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ৪২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ-২জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় আমেরিকার তৈরী ১টি পিপ্তল, দেশীয় তৈরী ওয়ান শ্যুটার গান ১টি, বোমা সদৃশ ককটেল-১২টি, গুলি ৯টি, ড্রেগার ২টি, কিরিচ ২টি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, একই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. নবীর উদ্দিন (৫০) ও হাজী আব্দুল মতিনের ছেলে মো. ইমাম হোসেন (৫০)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভোবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক আরও বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অপারেশন ডেভিল হান্ট, হাতিয়ায় আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ গ্রেপ্তার-২

আপডেট সময় : ১০:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫