ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করায় ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৪২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ, শিশু শ্রম ও নকল সেমাই তৈরী করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডের তাহের ফুডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডের তাহের ফুডের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের সেমাই তৈরি করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে বেগমগঞ্জ থানার পুলিশ ও সেনাবহিনীর সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলামের নেতৃত্বে তাহের ফুডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল সেমাই তৈরি করায় তাহের ফুডের মালিক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। গত ৮বছর যাবত ঈদুল ফিতরকে সামনে রেখে তাহের ফুড তাদের কারখানায় নকল সেমাই তৈরী করে আসছে।

বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলাম বলেন, নোংরা পরিবেশে বনফুল সেমাইয়ের প্যাকেটে বনফুল সেমাই তৈরী ও শিশুদের দিয়ে প্যাকেটিং করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে স্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫