ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঘাস কাটতে গিয়ে অজ্ঞাত মহিলার কঙ্কাল দেখে চিৎকার, অতঃপর…

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৩৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রায়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি খেতের ঘাসের ভেতর থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক ঘাস কাটতে ওই খেতের দিকে যাওয়ার সময় ঘাসের ভেতর মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশেপাশের মানুষজন এগিয়ে এসে বিষয়টি দেখে থানা-পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। থানা থেকে বিষয়টি কুমিল্লার সিআইডিকে অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার করা কঙ্কালটি একজন মহিলার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নারীর দুই হাতে দুইটি চুড়ি ছিল। পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীরের মাংসগুলো পঁচে গেছে। আছে কেবল হাঁড়। বয়স ৫০/৫৫ বছর হতে পারে। কঙ্কাল দেখে মনে হয় অনেক আগের। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ঘাস কাটতে গিয়ে অজ্ঞাত মহিলার কঙ্কাল দেখে চিৎকার, অতঃপর…

আপডেট সময় : ১০:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫