ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির সময় পান্না আক্তার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরো পড়ুন: খালেদা জিয়া’সহ ১৫ বিশিষ্টজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

রোববার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার মাইজদী হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: অতীতের বিএনপির সংসদ উপনেতা হিসেবে আলোচনায় থাকতেন যারা

গ্রেপ্তার পান্না জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী বাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের মেয়ে।

আরো পড়ুন: টস হেরে ফাইনাল লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত

অভিযান সূত্রে জানা যায়, মাইজদী শহরের হাসপাতাল রোড এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় চিকিৎসক দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে এলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অভিযান পরিচালনা করেন। পরে হাতেনাতে ১৫০ পিস ইয়াবাসহ পান্নাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: ইফতার মাহফিল জাঁকজমকপূর্ণ না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ছদ্মবেশে ওই নারী এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। ফলে তাকে মাদকসহ ধরতে অভিনব কৌশল অবলম্বন করা হয়। একপর্যায়ে কৌশলে ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সুধারাম থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬