ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন স্কুল ফিডিং কর্মসূচি: উদ্বোধনের দ্বিতীয় দিনেই খাবার পায়নি সুবর্ণচরের ৯৩ স্কুলের শিক্ষার্থী খাল ও ফসলি জমি কেটে সড়ক নির্মাণ, ধসের আশঙ্কায় এলাকাবাসীর ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ মৃত্যু, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় মিললো ইটভাটা শ্রমিকের মরেদেহ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত

শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার-৩

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে ৩৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মা-মনি নিবাস’ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো. নুরুল আমিনের ছেলে মো. মাহফুজুর রহমান সাকিব (৩০) চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ার ভক্ত বাড়ির শংকর সাহার ছেলে হৃদয় সাহা (৩২) ও চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কুরি পাড়া নিকুঞ্জ ঘোষের বাড়ির নারায়ন চন্দ্র ঘোষের ছেলে শিপন চন্দ্র ঘোষ (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মা-মনি নিবাস ভবনের দ্বিতীয় তলার ৬নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। অভিযানে মাদক কারবারি সাকিবের শয়ন কক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার-৩

আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬