ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিল উপজেলায় গায়ে হলুদের এক দিন আগে সুরাইয়া আক্তার রাইসা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) বিকেলের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের গনিষ্ঠ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর দেড়টার দিকে সে নিজ বসতঘরে তার শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত রাইসা ওই গ্রামের সবজি বিক্রেতা মো. রায়হান উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তিনি সৎ মায়ের সংসারে বড় হন। বৃহস্পতিবার ২ জুলাই তার গায়ে হলুদ এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিবারের সদস্যদের অগোচরে রাইসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬