ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, অভিযুক্ত দোকানি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরী হাট বাজারে চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর|

সোমবার (৬ জুলাই) রাতে পরিচালিত অভিযানে মহিন উদ্দিনের চা দোকানে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়| উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৮০০ গ্রাম| এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়| গ্রেফতার মহিন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের মো. মোস্তফার ছেলে|

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে মহিন চা দোকানের আড়ালে গাঁজার কারবার করে আসছে| সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে তার চা দোকানে অভিযান চায়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর| অভিযানে তার দোকান থেকে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়| উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে কবিরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে| মামলার বাদী হয়েছেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান|

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে| ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, অভিযুক্ত দোকানি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬