ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার শামছুল ইসলাম নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু

জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার শামছুল ইসলাম

জেলা প্রতিনিধি, জয়পুরহাট:
  • আপডেট সময় : ০৫:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের কালাই উপজেলার শামছুল ইসলাম (৩০) অভাবে পড়ে নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন। কিন্তু সেই কিডনি বিক্রির টাকা দিয়েও ঘোচেনি তার অভাব। এরই মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।

বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার শামছুল ইসলাম কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।

সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হন শামছুল ইসলাম । পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তার কিডনি বিক্রির বিষয়টি সামনে আসে। প্রায় এক মাস আগে ইরানে যান তিনি। সেখানে একটি হাসপাতালে নিজের বাম পাশের কিডনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেন।

শামছুল ইসলাম জানান, চট্টগ্রামে কাজ করার সুবাদে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই ব্যক্তির মাধ্যমে কিডনি ক্রেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয়। পরে পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে ইরানে গিয়ে কিডনি দেন শামছুল।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ট্রান্সফরমার চুরির মামলায় শামছুলকে গ্রেপ্তার করা হয়। তিনি সম্প্রতি একটি কিডনি বিক্রি করেছেন বলে জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বেচাকেনা আইনত দণ্ডনীয় অপরাধ। এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার শামছুল ইসলাম

আপডেট সময় : ০৫:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬