ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় শি/শু ধ/র্ষ’ণ চেষ্টার অভিযোগে ত/রু-ণ গ্রেপ্তার কবিরহাটে প্রবাসী উদ্যোক্তার দুই খামার লুটপাট ও দখলের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ত্রিশাল অক্সফোর্ড কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হাতিয়াতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ টন লাল চিনি জব্দ সাতক্ষীরার শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেফতার জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর নোয়াখালীতে যৌথ অভিযানে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

কবিরহাটে প্রবাসী উদ্যোক্তার দুই খামার লুটপাট ও দখলের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​নোয়াখালীর কবিরহাটে ১০ বছরের চুক্তি থাকা সত্ত্বেও ১ বছরের ভুয়া কাগজ বানিয়ে প্রবাস ফেরত এক উদ্যোক্তার মৎস্য ও মুরগির খামার লুটপাট এবং জোরপূর্বক তালা মেরে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের আইনি সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাসী ও তার পরিবার।

​মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন প্রবাস ফেরত উদ্যোক্তা মো. নাসির উদ্দিন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাসির উদ্দিন বলেন, তিনি বিদেশ থেকে অর্জিত পুঁজিতে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে জায়গার মালিক আব্দুল মালেকের কাছ থেকে ১০ বছরের জন্য জমি লিজ নিয়ে একটি মৎস্য ও একটি মুরগির খামার গড়ে তোলেন। দীর্ঘদিন খামার দুটি পরিচালনার একপর্যায়ে ব্যবসায়িক লোকসান ও ব্যাংক ঋণের চাপ সামলাতে তিনি নতুন করে পুঁজিসহ বিনিয়োগ অব্যাহত রাখেন। কিন্তু সম্প্রতি খামার দুটির জায়গা সংক্রান্ত ১০ বছরের বৈধ চুক্তি বহাল থাকা সত্ত্বেও মূল জায়গা মালিক আব্দুল মালেক জালিয়াতির আশ্রয় নিয়ে ১ বছরের একটি ভুয়া চুক্তিপত্র তৈরি করেন। পরবর্তীতে তিনি খামারে হামলা, লুটপাট চালিয়ে দরজায় তালা মেরে তা অবৈধভাবে দখল করে নেন।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব সঞ্চয় ও ব্যাংক ঋণ নিয়ে এই খামার গড়ে তুলেছিলাম। এখন সবকিছু হারিয়ে আমি ও আমার পরিবার নিঃস্ব হয়ে পড়েছি।” এ বিষয়ে খামার উদ্ধারসহ ন্যায়বিচারের স্বার্থে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সরাসরি সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।

​এদিকে, উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল মালেক। তাঁর দাবি, “নাসির উদ্দিনকে এক বছরের চুক্তিতে খামার দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তি শেষ হওয়ার চার বছর পরও তিনি জায়গা ছাড়েননি। বাধ্য হয়ে আমি নিজের মালিকানাধীন সম্পত্তি দখলে নিয়েছি।”

​ভুক্তভোগী প্রবাসী নাসির উদ্দিনের পরিবার এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে প্রবাসী উদ্যোক্তার দুই খামার লুটপাট ও দখলের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬