ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ কালীগঞ্জে স্ত্রী-শি’শু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃ/ত্যু/দ/ণ্ড কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, গুরুতর আহত মেয়ে বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু শ্বশুরের মৃত্যুর খবরে অসুস্থ, এক দিন পর মারা গেলেন পুত্রবধূ নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

শ্বশুরের মৃত্যুর খবরে অসুস্থ, এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেছেন তার পুত্রবধূ। শ্বশুরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়ার পর রোববার (২৫ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্যের দাবি, শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা গেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে মারা যান মো. মফিজুর রহমান মফিজ মিয়া। তার মৃত্যুর খবর শুনে ছেলে আলমগীর হোসেনের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

মফিজ মিয়া সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মরহুম হাজী হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, তার পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয় বাবার বাড়িতে।

চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, মফিজ মিয়া খুব ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ স্ট্রোক করে মারা গেছেন। একই পরিবারের এক দিনের ব্যবধানে দুজনের মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শ্বশুরের মৃত্যুর খবরে অসুস্থ, এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

আপডেট সময় : ০৪:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬