ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ১০:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘প্রেরণা’র নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সরকার উৎখাতের ষড়যন্ত্র, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং ভারতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে এ মামলা করা হয়।

পুলিশের গোয়েন্দা শাখার তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে শ্যামনগরে নিজ কার্যালয়ে আয়োজিত একটি সমাবেশে বর্তমান নির্বাচিত সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর শ্যামনগর থানায় এ মামলা দায়ের করা হয়।

স্থানীয় ও গোয়েন্দা সূত্র জানায়, শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিওর আড়ালে অবৈধ অর্থ লেনদেন, দ্বৈত নাগরিকত্ব এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে মদদ দেয়ার প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এ ঘটনায় দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

তবে শম্পা গোস্বামীর পক্ষে ও মানবাধিকার সংস্থাগুলো থেকে এই মামলা ও অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

আপডেট সময় : ১০:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬