ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড সুবর্ণচরে সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কি’শোর দিনমজুরের হাতিয়ায় শি/শু ধ/র্ষ’ণ চেষ্টার অভিযোগে ত/রু-ণ গ্রেপ্তার কবিরহাটে প্রবাসী উদ্যোক্তার দুই খামার লুটপাট ও দখলের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ত্রিশাল অক্সফোর্ড কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হাতিয়াতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ টন লাল চিনি জব্দ সাতক্ষীরার শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেফতার জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর নোয়াখালীতে যৌথ অভিযানে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্টের দায়ে দুই ব্যক্তিকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ডেমা এলাকার মৃত মাহাতাব শেখের ছেলে মো. তুহিন (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলার রামপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬