সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ৬০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ইউসুফ আলী (৩৪) নামের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের এক কমিউনিটি সেন্টারের ম্যানেজারের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে করোনা উপসর্গ নিয়ে এক নারী ও এক মাদ্রাসা ছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ইউসুফ আলীর মৃত্যু হয়। মৃত ইউসুফ চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ড হাজীপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি চৌমুহনীর গোলাবাড়িয়া সুগন্ধা কমিউনিটি সেন্টারের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রবিবার বিকালে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হয় ইউসুফ। তার শরীরে পরীক্ষা করে দেখা যায় তার ফুসফুসের অবস্থা খুব খারাপ। পরে তাকে দ্রুত ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তার পরিবারের লোকজন তাকে না নিয়ে হাসপাতালেই রাখেন। পরে রাত ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তার করোনা ছিল কিনা। তবে তার শরীরে করোনা উপসর্গ ছিল।

উল্লেখ, ইউসুফ ছাড়া গত পাঁচ দিনে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুই জন। গত ৩০এপ্রিল বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নোয়াখালীর সদর উপজেলার করমুল্যা এলাকার বাসিন্দা রোকসানা আক্তার (১৭)। ৩মে রবিবার সকালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নানার বাড়িতে মারা গেছেন মাদ্রাসা ছাত্রী সামিয়া আক্তার (১৩)। তার বাড়ী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলি গ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০