সংবাদ শিরোনাম ::
সোনাইমুড়ীতে মদ্যপ অবস্থায় ২ কিশোর আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ১৮০৭ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীর সোনাইমুড়ীতে মদ্যপ অবস্থায় ২ কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে তাদেরকে মদ্যপ অবস্থায় আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, সোনাইমুড়ী পৌরসভার সিমুলিয়া গ্রামের মো.আলম’র ছেলে মো. আসিফ (১৮) ও সোনাইমুড়ী এলাকার আবদুল জলিল’র ছেলে রায়হান (১৮)।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।














