ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জলদস্যু প্রধান আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০ ১২৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর প্রধান রাছেলকে (২৮) আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে দু’টি এলজি, দু’টি কার্তুজ ও তিনটি বগিদাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে চৌকিদার খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাছেল নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। সে জলদস্যু রাছেল বাহিনীর প্রধান।

কোস্টগার্ড হাতিয়া স্টেশান কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, জলদস্যু বাহিনী প্রধান রাছেল তার লোকজন নিয়ে নিঝুমদ্বীপের চৌকিদার খালে মেঘনা নদীতে জেলে নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার (লে. বিশ্বজিৎ বড়ুয়া) নেতৃত্বে কোস্টগার্ড অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রাছেল বাহিনীর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধাওয়া করে পানি থেকে রাছেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রাছেল বাহিনী দীর্ঘদিন যাবত মেঘনা নদীতে মাছ ধরা জেলে নৌকায় ডাকাতি, জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও খুন করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে রাছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃত রাছেলের বিরুদ্ধে আগের ৭-৮টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জলদস্যু প্রধান আটক

আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০