ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ৯৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিজের শয়নকক্ষের নষ্ট হয়ে যাওয়া একটি বৈদ্যুতিক সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। 
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন ওই গ্রামের মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। সে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার ছিল।
নিহতের আত্মীয় সাইফুল ইসলাম ফাহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে বিশ্রাম নিতে যায় ফয়সাল। নিজ কক্ষের সিলিং ফ্যানটি নষ্ট দেখতে পেয়ে নিজেই তা মেরামত করার চেষ্টা করেন। এসময় ফ্যানটি ধরার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে ফয়সাল। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় বইছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০