সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

হাতিয়ায় নিখোঁজ ডুবুরির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০ ২১৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ  
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে মো. মামুন (৪০) নামের এক ডুবুরির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আরও একজন ডুবুরিকে জীবিত উদ্ধার হয়েছে। মৃত ওই ডুবুরি জাহাজের পাখায় আটকে যাওয়া জাল কাটার জন্য নদীতে নেমে নিখোঁজ ছিলেন। 
সোমবার সকালে নলচিরাঘাটের পশ্চিম পাশের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. মামুন বরিশাল জেলার বানারীপারা উপজেলার বিশালকান্দি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মেঘনা নদীর নলচিরাঘাট এলাকায় পণ্যবাহী এম.ভি মিথিলা সালমান-৩ নামের একটি জাহাজের ইঞ্জিনের পাখায় জেলেদের মাছের জাল আটকা পড়ে। জাল আটকা পড়ায় জাহাজটি বিকল হয়ে যায়। পরবর্তীতে জাল কাটার জন্য ঢাকা থেকে মামুনসহ দুইজন ডুবুরিকে আনেন জাহাজ মালিক কর্তৃপক্ষ। বিকালে মামুনসহ দুইজন ডুবুরি ইঞ্জিনে আটকে পড়া জাল কাটার জন্য নদীতে নামেন। কিছুক্ষণ পর একজন ডুবুরি জীবিত উঠে আসলেও মামুন নিখোঁজ ছিল। সোমবার সকালে ঢাকা থেকে আসা অপর একটি ডুবুরি দল নদীতে নেমে এম.ভি মিথিলা সালমান-৩ নিচ থেকে মামুনের লাশ উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়ায় নিখোঁজ ডুবুরির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০