সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

কোম্পানীগঞ্জে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ ৪৪১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে নূর নাহার পান্না (৩০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহতরে পিঠ থেকে গাঁথা অবস্থায় একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে চরপাবর্তী ২নং ওয়ার্ড খালেক ছিমারের বাড়ীর সামনের পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত নূর নাহার পান্না ওই বাড়ীর আমির হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টার দিকে খালেক ছিমারের বাড়ীর পুকুরে রক্তাক্ত অবস্থায় পান্নাকে পড়ে থাকতে দেখেন বাড়ীর এক ব্যাক্তি। পরে তার আত্মচিৎকারে বাড়ীর লোকজন ছুঁটে গিয়ে পিঠে একটি ছুরি গাঁথা অবস্থায় পুকুর থেকে পান্নার লাশ উদ্ধার করে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, গত দুই মাস আগে পান্না একই এলাকার বাবুল (৩১) এর সাথে বাড়ী থেকে পালিয়ে যায়। তারা নারায়ণগঞ্জ গিয়ে ৫দিন থাকার পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে পুনঃরায় বাড়ীতে নিয়ে আসে। এরপর থেকে সে স্বামী ও তিন সন্তানকে নিয়ে বাড়ীতে ছিল।
নিহতের বাবা জাফর উল্যাহ বলেন, সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে পুকুরের দিকে যায় পান্না। এরকিছুক্ষণ পর বাড়ীর এক ব্যক্তির চিৎকার শুনে লোকজন গিয়ে পুকুরের মধ্যে পান্নার লাশ দেখতে পায়। কে বা কারা পান্নাকে হত্যা করেছে তিনি তা বলতে পারছেন না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১০:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০