ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

নোয়াখালীতে বাস কাউন্টার থেকে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ৩৩৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাস কাউন্টার থেকে নাছরিন আক্তার (২২) এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টা ওই নারীর কোন সন্ধান পাওয়া যায়নি। 
শুক্রবার ঘটনায় ওই নারী বাবা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। নিখোঁজ নাছরিন আক্তার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, গত দুই বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়া গ্রামের আবুল কাশেমের সৌদি প্রবাসী ছেলে তামজিদ হোসাইনের সাথে নাছরিন আক্তারের বিয়ে হয়। গত কিছুদিন থেকে নাছরিন পেটের ব্যথায় ভুগছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে নিয়ে চিকিৎসা করানোর জন্য হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তার বাবা আব্দুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় আসলে নাছরিনের বমির ভাব দেখা দেয়। এসময় রহমান তার মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে বমির টেবলেট আনতে যান। ৫-১০মিনিট পরে ফিরে এসে দেখেন নাছরিন সেখানে নেই। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার কোন সন্ধান না পেয়ে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বডুয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর থেকে পুলিশ তাকে খুঁজছে। ধারনা করা হচ্ছে, পরকিয়া প্রেমের টানে প্রেমিকের হাত ধরে হইতো ওই গৃহবধূ চলে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে বাস কাউন্টার থেকে প্রবাসীর স্ত্রী নিখোঁজ

আপডেট সময় : ০৯:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০