সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

মসজিদে নামাজ আদায় করে পুরস্কার পেল সুধারামের ৭ শিশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ৪৮৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলার উজ্জলপুর গ্রামে ৪০ দিন ব্যাপী মসজিদে তাকবীরে উলার সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৭ শিশু মুসল্লিকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা ইমাম-খতীব ওলামা কল্যাণ ফেডারেশনের তত্ত্বাবধানে ও উজ্জলপুর ধর্মানুরাগী প্রবাসীদের অর্থায়নে এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নামাজ আদায়কারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।

ইমাম-খতীব ওলামা কল্যাণ ফেডারেশন নোয়াখালীর সভাপতি মাওলনা মুফ্তী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর সাংবাদিক জাহিদুর রহমান শামীম, নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নাছের, নাইস গেষ্ট হাউজের চেয়ারম্যান মো. শওকত আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবীরে উলার সহিত আদায় করতে হবে। চল্লিশ দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করায় শিশুদের সংবর্ধনা ও পুরস্কার দিয়ে নামাজের প্রতি অন্যদের উৎসাহিত করা হচ্ছে। এমন মহতি উদ্যোগের জন্য প্রবাসী জিল্লুর রহমান সজিব, ওমর ফারুক বাবলু ও শরীফ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

পরে মসজিদে তাকবীরে উলার সহিত নামাজ আদায়কারী ৭ শিশু মুসল্লির মধ্যে ৪জনকে বাইসাইকেল ও ৩জনকে ইসলামিক বই পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মসজিদে নামাজ আদায় করে পুরস্কার পেল সুধারামের ৭ শিশু

আপডেট সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০