ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি

এমপি, ডিসি, মুক্তিযোদ্ধাসহ নোয়াখালীতে ভ্যাকসিন দিলেন ৪৬৯জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ৫৪০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় নোয়াখালী জেলার ৯টি উপজেলায় করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দিনে দুইজন সংসদ সদস্য, জেলা প্রশাসক, একজন মুক্তিযোদ্ধা, উপজেলা চেয়ারম্যান, মেয়র ও চিকিৎসকসহ মোট ৪শ ৬৯জন টিকা নিয়েছেন।

রবিবার সকাল ১০টায় ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের নির্ধারিত বুথে টিকা গ্রহণ করেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। বেলায় ১১টায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম। সকালে সোনাইমুড়ীতে টিকা নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়া।

গুজবে কান না দিয়ে সবাইকে টিকা দিয়ে নিরাপদ থাকার আহবান জানিয়ে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, আমি নিজে টিকা দিয়েছি। তাই কোন প্রকার ভুল কথা শুনে কেউ টিকা দেওয়া থেকে বিরত থাকবেন না।

সাংসদ এইচ এম ইব্রহিম বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে একটি কুচক্রি মহল বিরূপ মন্তব্য করেছিলো। তাদেরকে বুঝানোর জন্য আমি নিজে ভ্যাকসিন নিলাম দিলাম।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেনারেল হাসপাতালে ২শ ২০ জন এবং পুলিশ লাইন্স হাসপাতালে ৫০ জনকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য জেলার ১০টি কেন্দ্রে মোট ৩৩টি বুথ খোলা হয়েছে। প্রতিটি টিকা কেন্দ্রে দুই জন করে স্বাস্থকর্মী ও চারজন করে স্বেচ্চাসেবক নিয়োজিত করা হয়েছে। টিকা দেওয়ার জন্য এ পর্যন্ত নিবন্ধন হয়েছে প্রায় তিন হাজার।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, টিকা প্রদানের প্রথম দিনে নোয়াখালীতে ৩৮৯জন পুরুষ ও ৮০জন নারীসহ মোট ৪শ ৬৯জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। পর্যাক্রমে এ টিকাদান চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

এমপি, ডিসি, মুক্তিযোদ্ধাসহ নোয়াখালীতে ভ্যাকসিন দিলেন ৪৬৯জন

আপডেট সময় : ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১