ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

দেশে ফিরেছেন আরো ১১৪ বাংলাদেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ১১১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক:

লন্ডনে আটকেপড়া ১১৪ জন বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। তারা পড়াশুনা ও পর্যটনের জন্য লন্ডনে গিয়ে করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে আটকা পড়েন।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি আজ সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আগতদের সবাই যুক্তরাজ্য থেকে স্বাস্থ্যসনদ নিয়ে ফিরেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ৮ মে একটি ফ্লাইটে যুক্তরাজ্য সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী, টাটকা সবজি ও মৌসুমি ফল পাঠায় সরকার। সেই ফ্লাইটটিই তাদের নিয়ে ফিরে আসে।

উপহার হিসেবে ফ্লাইটে ছিল করোনা সরঞ্জাম পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, হাতমোজা, হেড-কাভার, সু-কাভার ও বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, টাটকা সবজি ও মৌসুমি ফল।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গত ২৯ মার্চ থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দেশে ফিরেছেন আরো ১১৪ বাংলাদেশি

আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০