ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

লকডাউনে বিয়ে পন্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ১৮৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় বিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিশ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওছখালী বাজার সংলগ্ন পৌরসভা ৪নং ওয়ার্ডের কাজী আব্দুর রহিমের বিয়ে বাড়িতে এ অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র।

ভ্রাম্যমাল আদালত সূত্রে জানা যায়, লকডাউনের মধ্যে আব্দুর রহিমের বাড়িতে বিয়ের বিশাল আয়োজন করা হয়। স্বাস্থ্য বিধি না মেনে বিয়ে বাড়িতে খাওয়ার খেতে জনসমাগম সৃষ্টি হয়। খবর পেয়ে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাজী আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগমকে করোনা মহামারিতে লকডাউনের মধ্যে বিশাল বিয়ের আয়োজন করায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ১টি মামলায় বিশ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙ্গে ফেলা ও জনসমাগম করে বিয়ের খাওয়ার নিষিদ্ধ করা হয়। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন হাতিয়া থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীন সময়ে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাচল এবং মুখে মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

লকডাউনে বিয়ে পন্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:২১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১