ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বাড়ি ফেরা হলোনা নবজাতক শিশুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ৫৮০১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪দিন বয়সী এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নবজাতকের মা-বাবা ও খালাসহ আরো ৩জন আহত হয়।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার সংলগ্ন বসুরহাট টু চাপরাশিরহাট সড়ককে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নবজাতক উপজেলার মুছাপুর ইউনিয়ন ও পাশ্ববর্তী সোনাগাজী উপজেলার চরদরবেশ গ্রামের একরাম হোসেনের শিশু ছেলে ছিল।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের বসুরহাট উপশম হাসপাতালে ৪দিন আগে সিজার অপারেশনের মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়। শুক্রবার দুপুরের দিকে নবজাতক শিশুকে নিয়ে মা-বাবা সিএনজি যোগে বাড়ি ফেরার পথে দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয় ওই নবজাতক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনার শিকার সিএনজি দুটি আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ঘাতক সিএনজি চালকরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বাড়ি ফেরা হলোনা নবজাতক শিশুর

আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১