ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক

ভয়াবহ অগ্নিকান্ডে কোম্পানীগঞ্জের ৬ দোকান ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ৩৯১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারের ৬টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সওদাগর মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়ীত চলে যায় বাজারের ব্যবসায়ীরা। রাত পৌনে ২টার দিকে একটি দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ছুঁটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দু’টি গোডাউন, একটি ফার্মেসি, একটি কম্পিউটার, একটি প্লাস্টিক, একটি গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৬টি প্রতিষ্ঠানের মুল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিন মিয়া জানান, খবর পেয়ে আমাদের স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অন্তত এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভয়াবহ অগ্নিকান্ডে কোম্পানীগঞ্জের ৬ দোকান ছাই

আপডেট সময় : ১০:২০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১