ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক

অটোরিকশা উল্টে কোম্পানীগঞ্জে এক রাজমিস্ত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ১৫২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক, নোয়াখালী:

ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন মানিক (৩৭), উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের কমর আলী বেপারী বাড়ির মো.হাফেজ উল্যার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

রবিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, অটোরিকশা যোগে চাপরাশির হাট বাজার থেকে বাড়িতে আসার পথে চরফকিরা ইউনিয়নের চরকালী ১নং ওয়ার্ডের ডা. মনোতোষের পুকুরের পূর্ব পাড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী আরাফাতকে (১২), রক্ষা করতে গেলে অটোরিকশাটি উল্টে রাজমিস্ত্রী মানিক গুরুত্বর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য মাইজদী নেওয়ার পথে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

অটোরিকশা উল্টে কোম্পানীগঞ্জে এক রাজমিস্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৬:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১