ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

গাছ কাটতে গিয়ে মাথায় ঢাল পড়ে সেনবাগে এক কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ৩৩৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

গাছপালা কাটতে গিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঢাল মাথায় পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছাতারপাইয়া গ্রামের বদল বাড়ীতে এই ঘটনা ঘটে। পরে নোয়াখালীর মাইজদী শহরের প্রাইম হসপিটালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত তারেক রহমান শুভ (১৭) একই এলাকার ডাক্তার আবুল বাশারের বাড়ীর মো. ফারুকের ছেলে।

ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে একই গ্রামের শুভ ও মহিব উল্ল্যার ছেলে মোজাম্মেল হোসেন (১৭) চুক্তিতে বদল বাড়ীর ব্যবসায়ী সালাউদ্দিনের পুকুর পাড়ের গাছ কাটার কাজ নেয়। গাছ কাটার সময় শুভ গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় মোজাম্মেল গাছের উপরের ঢালপালা কাটছিলেন। এ সময় কাটা একটি ঢাল পড়তে দেখে শুভ দৌড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু কাটা ঢালটি মাথায় পড়লে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গাছ কাটতে গিয়ে মাথায় ঢাল পড়ে সেনবাগে এক কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৪:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১