ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ১০৮১৯ বার পড়া হয়েছে

করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি জানিয়েছেন, করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে: শিক্ষামন্ত্রী

করোনার কারণে দেরিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে। তিনি বলেন, শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরীক্ষাটি নিতে পেরেছি। শিক্ষার্থীদের যা ক্ষতি হয়েছে, পরবর্তীতে তা আমরা সমন্বয় করব। আশা করি কারও অসুবিধা হবে না। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটোওয়ারী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মঈনুল হাসান, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেন, মহামারির কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে। তার মধ্যে আমরা যে এই পাবলিক পরীক্ষাগুলো নিতে পারছি সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের করোনা পরিস্থিতিকে সামাল দিয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, ২২ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সুযোগ ছিল না। এখনও দেশের প্রতিটি জেলায় ফাইজারের টিকা দেওয়ার পরিস্থিতি নেই। আমরা দ্রুত সময়ের মধ্যে ২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০১:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১