সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

মোংলা বন্দরে কয়লা বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ৯৮৩৪ বার পড়া হয়েছে

মোংলা বন্দরে কয়লা বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ৫

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোংলা বন্দরে কয়লা বোঝাই এম.ভি ফারদিন নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাড়বাড়িয়া ৯ নম্বর এলাকায় অবস্থানরত এমভি. এলিনাবি নামক বিদেশি জাহাজ থেকে ৬’শ টন কয়লা লোড করে ঢাকার উদ্দ্যশে ছেড়ে যাওয়ার পথে অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় জাহাজের ৩ নৌযান শ্রমিক এবং এজেন্টের ২ জনসহ সর্বমোট ৫ জন নিখোঁজ রয়েছেন বলে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন নিশ্চিত করেছেন। মূলত বলগেটটি ব্যাক গিয়ারে থাকার কারণেই বিদেশী জাহাজের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন।

মোংলা বন্দর হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, ‘বলগেটটিতে ভিসিএফ এর ব্যবস্থা না থাকায় বিদেশী জাহাজ সেলিং হওয়ার বিষয়টি না জানায় এ দুর্ঘটনা ঘটে। এ ধরনের ভিএসএফ বিহিন এক হ্যাজ বিশিষ্ট জাহাজ ডিজি শিপিং থেকে বন্দরের পণ্য পরিবহন নিষিদ্ধ। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, বলগেটটি মূল চ্যানেলের বাইরে পূর্ব পাশে ডুবেছে, এতে অন্য জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোংলা বন্দরে কয়লা বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ৫

আপডেট সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১