ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন রাজকুমার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ১০০৮১ বার পড়া হয়েছে

হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন রাজকুমার

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ দশ বছর প্রেম করার পর অভিনেত্রী পত্রলেখাকে বিয়ে করছেন রাজকুমার রাও। এরইমধ্যে শুরু হয়ে গেছে রাজকুমার-পত্রলেখার বিয়ের সকল আনুষ্ঠানিকতা। ১৩ নভেম্বর বাগদানের কাজটি সেরে ফেলেছেন এই তারকা জুটি। চণ্ডিগরের ‘দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসর্ট’-এ আয়োজন করা হয়েছিলো রাজকুমার-পত্রলেখার এনগেজমেন্ট পার্টির। যেখানে রাজকুমার হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন। ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। তবে পরের মুহূর্তটি আরও চমকে দিল। প্রেমিকের জন্য স্লিট গাউন পরেই হাঁটু গেড়ে বসে পরলেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে পত্রলেখা তার হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরান। আংটি বদল শেষে দু’জনে মেতে উঠলেন রোম্যান্টিক ডান্সে। এ এনগেজমেন্ট পার্টিতে অংশ নিয়েছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান এবং অভিনেতা শাকিব সেলিমসহ অনেকেই। মূলত, হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার রেওয়াজ সাধারণত ইউরোপীয়ান নাগরিকদের মধ্যে প্রচলিত। বাস্তব জীবনে এশিয়ার দক্ষিণ এশিয়দের বেলায় এমনটি খুব একটা চোখে পড়ে না। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সিনেমায় এমনটি হরহামেশায় দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন রাজকুমার

আপডেট সময় : ০২:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১