ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

‘প্লাস্টিক মুক্ত সপ্তাহ চ্যালেঞ্জ’ কর্মসূচি নোবিপ্রবিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ ৪১৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

সুইডিশ অ্যালামনাই ইন্সটিটিউট বাংলাদেশের সহযোগীতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্লাস্টিক মুক্ত সপ্তাহ চ্যালেঞ্জ ও প্লগিং’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার উল আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। আয়োজন করা হয়েছে র‌্যালি ও আলোচনা সভার।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার উল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক উদ্দিন, কর্মসূচির ক্যাম্পাস ফোকাল পয়েন্ট ও এসিসিই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ মিঞা, এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মোঃ মহসিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসি কুমার দাস’সহ নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্লাস্টিক পণ্য আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ প্লাস্টিক কখনোই মাটির সাথে মিশে যায় না। এতে করে আমাদের প্রাকৃতিক পরিবেশ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, দূষিত হচ্ছে পরিবেশ’। পরিবেশ রক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

‘প্লাস্টিক মুক্ত সপ্তাহ চ্যালেঞ্জ’ কর্মসূচি নোবিপ্রবিতে

আপডেট সময় : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১