সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

বেগমগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৫৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাশপুরে (৫৫) ও চৌমুহনীতে (৪০) দুই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। অপরজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালের পৃথক সময় তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি শিল্প কারখানায় চাকরি করতেন (৫৫) বছর বয়সী এক ব্যাক্তি। গত কয়েকদিন থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে বাসার লোকজন দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বেলা ১১টার দিকে সেখানে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বাসিন্দা। তিনি এখলাশপুর বাজারস্থ ভিআইপি সড়ক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে আসা এক ব্যক্তি ভর্তি করার আগেই মারা যান। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তার করোনা ছিল কিনা।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, চৌমুহনী সরকারি এসএ কলেজ সড়কের একজন ভাড়াটিয়া সকালে অসুস্থ অবস্থায় মারা যান। দুপুরে খবর পেয়ে তার বাসাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। মৃত্যুর পরে তিন ঘন্টা পার হয়ে যাওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে বুধবার সকালে তার পরিবারের ৪জন সদস্যের শরীর থেকে নমুনা নেওয়া হবে। মৃত ব্যক্তি সোনাইমুড়ী পুদিপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি প্রাইভেট কোম্পানীতে মার্কেটিং চাকরি করতেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম বলেন, মৃত ব্যক্তিদের ইসলামিক ফাউন্ডেশনের লোকের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুসরন করে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেগমগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০