ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কক্সবাজারে দুই শিশুকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ৩৩৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে দুই শিশুকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর মা ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বুধবার বিকালে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালীতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উত্তর নাপিতখালীর শহীদুল ইসলামের স্ত্রী ইমতিয়াজ খানম জিশান (২৪) এবং তাদের দুই সন্তান জাবিন (৫) ও জেরিন (২)।

গৃহকর্তা শহীদুল ইসলাম লবণ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না।

ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, শহীদুল ইসলাম ও তার স্ত্রী ইমতিয়াজ খানম জিসানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার বিকালে ইমতিয়াজ খানম জিসান প্রথমে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করান। পরে ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ওসি জানান, প্রতিবেশীরা বাড়ির ভেতর অনেক্ষণ কারো সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে গিয়ে ঘরের মেঝেতে দুই শিশু ও মাকে ঝুলন্ত দেখতে পান। পরে তারা গৃহকর্তা ও পুলিশকে খবর দেন।

বুধবার সকালে শহীদুল ইসলাম ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মহেশখালী যান। ঘটনার সময়ও তিনি বাইরে ছিলেন।

আব্দুল হালিম জানান, পুলিশের ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর লাশগুলো উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজারে দুই শিশুকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১