ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোবিপ্রবিতে করোনার নমুনা পরীক্ষা সাময়িক বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ৫১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। কিট সংকট থাকায় পরীক্ষা সাময়িক বন্ধ এবং কিট পেলে পুনঃরায় চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রবিবার সকাল থেকে বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা। এরআগে শনিবার সবশেষ ২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।
নোবিপ্রবির প্রক্টর ও করোনা পরীক্ষা কমিটির সমন্বয়ক প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, গত ১২মে আনুষ্ঠানিকভাবে নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের ল্যাবে করোনা ভাইরাসের নমুনার পরীক্ষা শুরু হয়। ১৪৮০টি কিট নিয়ে শুরু হয় নমুনা পরীক্ষা কার্যক্রম। এ ল্যাবে প্রতিদিন ২’শ করে কিটের চাহিদা রয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিট না পাওয়ায় আশানুরূপ পরীক্ষা করা যাচ্ছেনা। বর্তমানে ল্যাবে ২৫০টি নমুনা জমা আছে। কিটের জন্য স্বাস্থ্য অধিদফতরে চাহিদা পত্র পাঠানো হয়েছে। কিন্তু কিট স্টক না থাকায় তা আনা সম্ভব হয়নি। তবে ২-৩দিনের মধ্যে কিট পাবেন বলে আশা করেন তিনি।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ল্যাবে কর্মরত কাউকেই ঈদের ছুঁটি দেওয়া হয়নি। বর্তমানের তারা সবাই বেকার বসে আছেন। কিট পেলে আমরা ঈদের দিনও পরীক্ষা করার পরিকল্পনা রাখছিলাম।
জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান কিট সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, কিটের জন্য স্বাস্থ্য অধিদফতরে রিকুইজিশন (চাহিদা পত্র) পাঠানো হয়েছে। কিট আসলে নোবিপ্রবির ল্যাবে আবার নমুনা পরীক্ষা চালু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোবিপ্রবিতে করোনার নমুনা পরীক্ষা সাময়িক বন্ধ

আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০