ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান

হাতিয়ায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল ডোবায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ৮৩৪ বার পড়া হয়েছে

হাতিয়া থানা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শামীমুজ্জামান শামীম, হাতিয়াঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন থেকে রহমত উল্যা ফরিদ (৩৫) নামের নিখোঁজ এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে মধ্য সোনাদিয়া গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ ওই গ্রামের আবুল হোসেন হুমায়নের ছেলে।
নিহত ব্যক্তির স্ত্রী তাহমিনা আক্তার জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ঔষধ কিনতে স্থানীয় কুদ্দুছ মেম্বারের দোকানের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় ফরিদ। রাত ১০টা পর্যন্ত ফরিদের ব্যবহৃত মুঠোফোনটি সচল  থাকলেও তার পর থেকে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। রাতে আর বাড়ীও ফিরেনি ফরিদ। সম্ভাব্য সব জায়গায় খোজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে ১কিলোমিটার দূরে মাঠের পাশের একটি ডোবার মধ্যে ফরিদের লাশ দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয় স্থানীয়রা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়ায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল ডোবায়

আপডেট সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০