সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জেলা সদর দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৮৫৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা সদর দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) রাতে শহিদ ভুলু স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলা সদর দল কোম্পানীগঞ্জ উপজেলা দলকে ২-১ এ হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জেলা সদর দলের খেলোয়াড় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার। টুর্নামেন্টে নোয়াখালী সদর উপজেলা দল কবিরহাট উপজেলা দলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাদেকুর রহমান, সাংবাদিক আবু নাছের মঞ্জু।

এ সময় খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, আমন্ত্রিত অতিথি ও রেফারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দল, খেলোয়াড়, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এ ধরণের আয়োজন চলমান রাখার ঘোষণা দেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে নোয়াখালীর ৯ উপজেলা দল ও জেলা সদর দলসহ সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিটি খেলায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জেলা সদর দল

আপডেট সময় : ০৮:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩