ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

বাড়ি ফেরার পথে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ৬৮৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে মেহেদী হাসান সিয়াম (২১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদী হাসান সিয়াম উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার চরকাওনা নতুন বাজারে ব্যবসা করতেন।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, মেহেদী হাসান সিয়াম চরকাওনা নতুন বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে রাতের কোনো এক সময় বজ্রপাতে মারা গেছেন। মরদেহে বজ্রপাতে মারা যাওয়ার আলামত পাওয়া গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, শুক্রবার ভোরে নতুন বাজার থেকে জাঙ্গালিয়া বাজারের রাস্তার পাশে সিয়ামের মরদেহটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাড়ি ফেরার পথে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩