ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের ব্রাহ্মপুত্র নদ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৫২১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিলিপ কুমার দাস, ময়মনসিংহ:

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর জোহাহের আকসির জাহিন (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ ভেসে উঠেছে।

নিহত জাহিন মহানগরীর চরপাড়া নয়াপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। সে নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৭টার দিকে মহানগরীর জেলখানা গুদারাঘাট এলাকায় ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ ভেসে ওঠে। এর আগে বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদে নেমে নিখোঁজ হয় জাহিন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, জাহিন তার বাবা রুহুল আমিনের সঙ্গে একটি কাজে নগরীর কাঠগোলা বাজারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আসেন। সেখান থেকে জাহিন তার বাবাকে বলে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। এর দেড় থেকে দুই ঘণ্টা পার হলেও ছেলে ফিরে না আসায় তিনি খুঁজতে বের হন। এসময় জাহিনের সঙ্গে থাকা মোবাইলফোনে কল করলেও সে রিসিভ করেনি।

বারবার কল দেওয়ার একপর্যায়ে নদের পাড়ে কাজ করা বালু শ্রমিক ফোন রিসিভ করে জানান, তিনি মোবাইলফোনটি ব্রহ্মপুত্র নদের পাড়ে কুড়িয়ে পেয়েছেন। পরে জাহিনের পরিবারের লোকজন নদের পাড়ে এসে জাহিনের ব্যবহৃত জুতা ও চশমা খুঁজে পায়।

বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। ওইদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোঁজেন। তবে তাকে খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন এবং পরদিন আবারও খোঁজা হবে বলে জানান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছে। তার মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ময়মনসিংহের ব্রাহ্মপুত্র নদ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩