ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

হাতিয়া প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৯:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে গত দুই দিন ধরে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। অপরদিকে, অতিরিক্ত জোয়ারে নিঝুম দ্বীপসহ হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

গতকাল মঙ্গলবার থেকে বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় এ পরিস্থিতি বিরাজ করছে। এতে অনেক যাত্রী জরুরি প্রয়োজনেও হাতিয়ায় যেতে পারছেন না এবং হাতিয়া থেকে আসতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাতাসের গতি বেশি থাকায় আজ বুধবারও দ্বিতীয় দিনের মতো ঘাট থেকে কোনো স্পিডবোট কিংবা যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায়নি। আবহাওয়া অধিদপ্তর থেকে উপকূলীয় এলাকার জন্য ৩ নম্বর সতর্কসংকেত জারি করার কারণে গতকাল মঙ্গলবার দিনভর স্পিডবোট ও ট্রলার হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়নি। হাতিয়ার নলচিরা ঘাট থেকেও কোনো নৌযান ছেড়ে আসেনি।

হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, অতিরিক্ত জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪-৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু বলেন, জোয়ারের পানিতে কোন গ্রাম প্লাবিত হওয়ার তথ্য আমার কাছে নেই। তবে স্পিডবোট ও ট্রলারগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় মঙ্গলবার বন্ধ ছিল। বুধবার আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ০৯:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩