ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের নারীকে মারধর, বৈষম্যবিরোধী ছাত্রনেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ থাই জুয়ার আসর থেকে জুয়াড়ীসহ গ্রেফতার ১০ বিয়েতে ব্যর্থ হয়ে মামাতো বোনের স্বামীর বসতঘরে আগুন যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ডে আবারও পুড়ল দোকান-বাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৭৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিলীপ কুমার দাস:

নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ছয় মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের গরুহাট্টা মাংস মহলের ভেতরে শনিবার বেলা সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে যেতেই আধঘণ্টার মধ্যেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাজারের এটি ইলেকট্রনিকস দোকানের পেছন থেকে ধোঁয়া উঠে পরবর্তীতে বিশাল আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে গেলে বৃষ্টি থাকায় স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে চলে আসলেও খবর পেয়েই পূর্বধলা, নেত্রকোনা ও ময়মনসিংহ, গৌরিপুরের ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে ময়মনসিংহ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. মাসুদ সর্দার জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ওখানের লোকজন একটি ইলেকট্রনিক দোকানের পেছনে ধোঁয়া দেখেছে প্রথমে। ধারণা করা হচ্ছে ওখান থেকেই আগুনের সূত্রপাত। যেহেতু পুড়ে গেছে তাই ঠিক বলা যাচ্ছে না। ক্ষতিয়ে দেখে পরে বলতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, তিনটি মুদি দোকান ও একটি ইলেকট্রনিক দোকান ও সাথে লাগোয়া পিছনের দুইটি ঘর একটা কোচিং সেন্টার ছিলো। মোট সাতটি দোকান ও ঘর পুড়েছে। সবগুলোই টিনসেট এবং টিনের বেড়া দেয়া। একটার সাথে আরেকটা লাগানো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ডে আবারও পুড়ল দোকান-বাড়ি

আপডেট সময় : ১০:৩৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩