ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুদি দোকানির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ৪২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। নিহত পারভেজ হোসেন (২২) উপজেলার দাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম বাহারীপুর গ্রামের আলী আজগর বেপারী বাহার উদ্দিনের ছেলে।

শুক্রবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বাহারীপুর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানায়, নিহত পারভেজ মুদি দোকানের পাশাপাশি ব্যাটারি চালিত একটি অটোরিকশা স্থানীয় এক যুবকের কাছে ভাড়ায় চালাতে দিত। শুক্রবার রাত ৮টার দিকে সে তার মুদি দোকানের পিছনে ওই অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুদি দোকানির মৃত্যু

আপডেট সময় : ০৭:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩