ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
শিবিরের মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা

দক্ষিণ আফ্রিকায় চাঁদার দাবিতে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ৬৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীরা নোয়াখালীর সদর উপজেলার প্রবাসী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহত মো. লিটন (৪৫) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে। সে তিন কন্যা সন্তানের জনক ছিল।

সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আবদুল হালিম শাকিল। তিনি বলেন, রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত বৃহস্পতিবার ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের তার নিজ কনফেকশনারি দোকানে এ হামলার ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নিহতের ছোট ভাই মো. সোহেল জানায়, ৫ বছর আগে জীবিকার সন্ধ্যানে আফ্রিকায় পাড়ি জমায় তার বড় ভাই লিটন। গত বৃহস্পতিবার অস্ত্রধারী কৃঞ্চাঙ্গ সন্ত্রাসীরা জোহানেসবার্গের তার কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সাথে তার বাকবিতন্ডা হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিটনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় চাঁদার দাবিতে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩