ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

নদীর পাড়ে বস্তা খুলে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর কূল থেকে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা তার পরিচয় জানাতে পারেনি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূলে জোয়ারের পানির সাথে একটি বস্তা ভেসে আসে। স্থানীয়রা বস্তাটি খুলে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। তার শরীরে একটি লাল কাপড় ছিল। পরবর্তীতে স্থানীয়রা হাতিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো মরদেহের পরিচয় জানা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি জোয়ারের পানিতে এখানে ভেসে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নদীর পাড়ে বস্তা খুলে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

আপডেট সময় : ০৮:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩