ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

হাতিয়ার সাবেক দুই এমপি ছেলেসহ কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৩৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধিঃ

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন হাতিয়ার আদালত।

সোমবার (১২ আগ্ট) দুপুরের দিকে থানা-পুলিশ তাদেরর ৫৪ ধারায় আটক দেখিয়ে নথিপত্র হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতে নথিপত্র উপস্থাপনের আগেই সকালে মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশীক আলীকে পুলিশ ও নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে আসে। তাদের সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুধারাম থানায় রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বলেন, হাতিয়ার সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে আজ হাতিয়ার আদালতে উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরিদর্শক শাহ আলম আরও বলেন, আটক দুই সাবেক সংসদ সদস্য ও তাদের ছেলের জন্য আদালতে জামিন আবেদন করা হয়নি।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এক দল নৌ সেনা হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে তাদেরকে আটক করেন। এরপর গতকাল সোমবার সকালে তাদেরর হাতিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হাতিয়ার সাবেক দুই এমপি ছেলেসহ কারাগারে

আপডেট সময় : ০৫:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪