ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মেঘনা নদীতে ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে নিখোঁজ খালাসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে মেঘনা নদীতে পানির ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে এক খালাসি নিখোঁজ রয়েছেন ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান। এর আগে, গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. রাকিব হোসেন (১৮) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে এবং এফবি সানি-৫ নামের একটি লাইটার জাহাজে খালাসি হিসাবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গম বোঝাই এফবি সানি-৫ লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। যাত্রা পথে ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার কবলে পড়েন। তখন রাকিব জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, এফবি সানি-৫ জাহাজের কোয়াটার মাস্টার মামুনের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজ রাকিবের সন্ধানে আমরাও চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে। সকাল থেকে নদী উত্তাল রয়েছে। যানবাহন চলাচল একেবারে বন্ধ। এতে নিখোঁজ রাকিবকে উদ্ধারে নদীতে যাওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মেঘনা নদীতে ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে নিখোঁজ খালাসি

আপডেট সময় : ০১:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪