ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

মায়ের হাত-মুখ বেঁধে পাশের কক্ষে নিয়ে মেয়েকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৮৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের কমলনগরে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মো. রনি ও মো. আশ্রাফ নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বটতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃত রনি কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকার শাহজাহানের ছেলে ও আশ্রাফ একই এলাকার ইব্রাহিমের ছেলে। এদিকে নির্যাতনের শিকার তরুণীকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর রাতে ওই তরুণীর ঘরের দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে অভিযুক্তরা। একপর্যায়ে তরুণীর মায়ের হাত-মুখ বেঁধে ফেলে তারা। পরে পাশের একটি কক্ষে তরুণীকে তারা ধর্ষণ করে। ঘটনার সঙ্গে জড়িত যুবক রনিকে চিনতে পারেন তরুণীর মা। বুধবার রাতে তরুণীর বাবা বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মায়ের হাত-মুখ বেঁধে পাশের কক্ষে নিয়ে মেয়েকে ধর্ষণ

আপডেট সময় : ০৮:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪