ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সোনাইমুড়ীতে আগুনে ছাই দুই দোকান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ৬৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২টি দোকান পুড়ে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ৫টার দিকে আগুনের লেলিহান দেখে লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। সংবাদ পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনলেও আগুনে আবু জাহের স্টোর, ফিরোজা স্টোর নামের দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারনা গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফিরোজা স্টোরের মালিক সিরাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্র্কিট থেকে আগুন লাগতে পারে। এতে আমার নগদ ৭৫হাজার টাকাসহ প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা অনুসন্ধানের পর জানা যাবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনাইমুড়ীতে আগুনে ছাই দুই দোকান

আপডেট সময় : ০৬:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০