ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৪৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মো. রিফাত (২৫) জেলার সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানীর দরজার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিফাত রাত সাড়ে ৮টার দিকে মোটর সাইকেলযোগে সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাত্রা করে। ওই সময় নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানীর দরজার পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিফাত ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু

আপডেট সময় : ১২:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫