ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজ এলাকায় হামলার শিকার এনসিপি নেতা হান্নান মাসুদ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত-১৫

হাতিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৭৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মিদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১৫জন আহত হয়।

আরো পড়ুন: ৩৬ কলেজ-মাদরাসায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা, আনন্দ মিছিল

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা এসব তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন: কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা ফাঁস, থানায় জিডি

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপী উপজেলার জাহাজমারা ইউনিয়নে বিভিন্ন এলাকাতে পথসভা ও উঠান বৈঠক করেন জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ইফতারের আগে তিনি পথসভা শেষ করে জাহাজমারা বাজারে একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করে। মিছিল চলাকালীন কৃষকদল নেতার ওপর হামলার প্রতিবাদে জাহাজমারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা জাহাজমারা বাজারে একটি মিছিল বের করে। ওই সময় দুটি মিছিল মুখোমুখি হলে উভয় দলের নেতাকর্মিদের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপির মিছিল থেকে হান্নান মাসুদের মিছিলে হামলা করে। এতে দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মাসুদ তার দলীয় নেতাকর্মিদের নিয়ে রাস্তায় বসে পড়েন। এ সময় তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এভাবে দুই ঘন্টা হান্নান মাসুদ রাস্তা অবরোধ করে রাখলে বিএনপি নেতাকর্মিরা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে হান্নান মাসুদের মাথায় ইট পড়ে তিনি আহত হন।

আরো পড়ুন: বিএনপি-জামায়াতের নেতাকর্মিকে হয়রানি, আদালতে সাক্ষী দিতে এসে হেনেস্তা এসআই

হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতকর্মিরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজেনা দেখা দেয়।

আরো পড়ুন: বাড়ির পাশে দোকানে গিয়ে ধর্ষণের শিকার ৭বছরের শিশু

এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

আরো পড়ুন: চুলার আগুনে আবারো পুড়ল ১৬ দোকান

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, আজকে জাহাজমারা বাজারে হাটবারের দিন ছিল। এনসিপির নেতাকর্মিরা রাস্তায় বসে পড়লে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এতে লোকজন বিরক্ত হয়। একপর্যায়ে সবাই মিলে তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। যখন হান্নান মাসুদ ও তার নেতাকর্মিরা রাস্তা থেকে সরে নাই, তখন বিএনপির নেতাকর্মিরা লোকজন জড়ো করে হামলা করে। এ ঘটনায় দুগ্রুপের আনুমানিক ১০জন আহত আছে। ওসি আজমল হুদার ভাষ্যমতে রাত পৌনে ১১টা নাগাদ এখনো দুগ্রুপ মুখোমুখি অবস্থানে আছে। পুলিশ মাঝখানে রয়েছে। দুই পক্ষকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নিজ এলাকায় হামলার শিকার এনসিপি নেতা হান্নান মাসুদ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত-১৫

আপডেট সময় : ১১:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫